কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি


তোফাজ্জল হোসেন নাজমুল :

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উপজেলা কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুমিল্লা জেলা কমিটির তত্ত্বাবধানে ও সমন্বয়ে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এসব কমিটি গঠন করা হবে। উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি ও বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি উপজেলায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী ব্যক্তিদের নিয়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব তোফাজ্জল হোসেন নাজমুল বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা ও সংগঠিত সামাজিক উদ্যোগের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উপজেলা কমিটিগুলো গঠনের মাধ্যমে কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তোফাজ্জল হোসেন নাজমুল
সদস্য সচিব
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ
কুমিল্লা জেলা কমিটি
যোগাযোগ : ০১৮১০৪৮১৩৬৮

Top