বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার নতুন বার্তা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক... বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার নতুন বার্তা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:পর্যটন বা সামাজিক ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে ২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ফাহমি ফাজিল বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন—পর্যটন বা সামাজিক ভিসায় প্রবেশ করে যারা গোপনে কাজ করছেন বা করার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।মালয়েশিয়া সরকার জানায়, ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের ওপর কঠোর নজরদারি বজায় থাকবে।সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার ও নিরাপত্তা রক্ষায় ভিসা অপব্যবহারের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

Top