৩ বিলিয়ন ডলার ছাড়াল ,এপ্রিলে রেমিট্যান্স - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

৩ বিলিয়ন ডলার ছাড়াল ,এপ্রিলে রেমিট্যান্স


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:প্রবাসী বাংলাদেশীদের পাঠানো বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের ফলে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।রোববার(৩ মে)প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার,যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৭৫২ মিলিয়ন ডলারের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৩৩২ মিলিয়ন ডলার,যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৪ হাজার ৫৩৭ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে,বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Top