কারাগারে হিন্দু বন্দিদের দুর্গাপূজা, প্রতিমা ও উপকরণ দিল কর্তৃপক্ষ - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কারাগারে হিন্দু বন্দিদের দুর্গাপূজা, প্রতিমা ও উপকরণ দিল কর্তৃপক্ষ


রিপোর্ট আলোকিত বার্তা :দেশের কারাগারগুলোতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু বন্দিদের ধর্মীয় আচার পালনে প্রয়োজনীয় ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের চাহিদা অনুযায়ী প্রতিমা, পূজার উপকরণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।পাশাপাশি ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ খাবার এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বাড়তি সুযোগও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে কারা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশের ৭৪টি কারাগারেই কমবেশি হিন্দু বন্দি রয়েছেন।দুর্গাপূজা উপলক্ষে কোনো বন্দি কারাগারের ভেতরে পূজার আয়োজন করতে চাইলে তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করে দিচ্ছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-হাই সিকিউরিটিতে প্রায় ৯১ জন হিন্দু বন্দি রয়েছেন। তাদের চাহিদা অনুযায়ী ছবিযুক্ত প্রতিমা ও পূজার উপকরণের ব্যবস্থা করা হয়েছে।

কারাগারের ভেতরেই পূজার আয়োজন করেছেন বন্দিরা।
কারা কর্তৃপক্ষের দাবি, ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসবে মুসলমান বন্দিদের যেভাবে সুযোগ-সুবিধা দেওয়া হয়, দুর্গাপূজা উপলক্ষেও একইভাবে হিন্দু বন্দিদের ধর্মীয় আচার পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মো. শাখাওয়াত হোসেন বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৪০০ হিন্দু বন্দি রয়েছেন।দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির থেকে তাদের জন্য প্রসাদ পাঠানো হয়েছে।এ ছাড়া বুধবার কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে হিন্দু বন্দিদের বিশেষ খাবার দেওয়া হবে।তাদের ধর্মীয় রীতি অনুযায়ী খাবার রান্নার ব্যবস্থাও করা হচ্ছে।

তিনি জানান,দুর্গাপূজা উপলক্ষে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় বাড়ানো হয়েছে।এ ছাড়া বিজয়া দশমীতে পরিবারের সদস্যরা বাসায় রান্না করা খাবার কারাগারে থাকা হিন্দু বন্দিদের দিতে পারবেন।কারা অধিদপ্তরের মিডিয়া শাখা থেকেও জানানো হয়েছে,দেশের সব কারাগারেই কমবেশি হিন্দু বন্দি রয়েছেন।কোনো বন্দি কারাগারের ভেতরে পূজা করতে চাইলে তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয় সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ। এ ব্যবস্থার আওতায় বন্দিরা কারাগারের ভেতরেই পূজার আয়োজন করছেন।বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

Top