তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক... বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। আর কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।

ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সম্মতিপত্র) চলে এসেছে। জসীম উদ্দিনের এগ্রিমো কানাডা থেকে দ্রুত চলে আসবে বলে আশা করা হচ্ছে।গত মে মাসে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। ওই সময়ে জসীম উদ্দিনকে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব থাকলেও তাকে অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Top