কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এ ভিসায় আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার সবকটি গণমাধ্যমে খবরটি প্রকাশ করেছে।দাতুক সেরি সাইফুদ্দিন বলেন, কৃষি, বাগান ও খনিসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবাখাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সুযোগ থাকছে।তিনি বলেন, নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (এমআইডিএ) আওতাধীন নতুন বিনিয়োগকে।

এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না। আবেদন যাচাই-বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরে জয়েন্ট (যৌথ) কমিটি।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এখন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ (৩১ ডিসেম্বর) পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে।তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবেন তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো।

Top