ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ


প্রতিবেদক,আলোকিত বার্তা:ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন।এর মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ‍্যা ২২ হাজার ৪২০ জন। এ হিসেবে পাসের হারে এবার সাফল‍্য দেখিয়েছে মেয়েরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এতথ‍্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র তিনটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

Top