পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ


পিরোজপুর অফিস:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর)সকালে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সাত দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল চিহ্নিত ও পরিষ্কার করার লক্ষ্যে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।

Top