করোনা কেড়ে নিল আরও ১৩৪ প্রাণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

করোনা কেড়ে নিল আরও ১৩৪ প্রাণ


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩৪ জনের প্রাণ যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে।গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ১০৭ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় সাত জনের মৃত্যু হয়।শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৭০৩টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনে।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৭৭ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।সবশেষ করোনায় মৃত ১৩৪ জনের মধ্যে বয়সের হিসেবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ২৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৩০ জন এবং ষাটোর্ধ্ব ৬৫ জন রয়েছেন।গত ২৫ জুন থেকে এ পর্যন্ত দেশে প্রায় প্রতিদিনই করোনায় শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন (২৬ জুন) মৃত্যু ছিল একশ’ এর নিচে। গতকাল শুক্রবার (২ জুলাই) এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।

Top