পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও পণ্যসহ বেনাপোলে আটক-২ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও পণ্যসহ বেনাপোলে আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও পণ্যসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।রবিবার (১২ মে) দুপুরে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের কালু মিয়ার ছেলে শিমুল মিয়া (২৮) ও খোকন মিয়ার ছেলে আল আমিন (১৩)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর কলিমের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ শিমুল ও আল-আমিনকে আটক করা হয়।

অপরদিকে, ২১ বিজিবি সদস্যরা দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে ১৯৮০ পিস নেহা মেহেদী,৪৩ বোতল দোলহান কেশ কালা তেল ,৭২ পিস থ্রি- পিস,৫০ পিস হাইজিং স্প্রে,৫৫ পিস ফ্রেশ জেল,৬৮ পিস শ্যাম্পু,৮০৫ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন,৮৪ পিস ফেসওয়াশ ও ৩৯ কেজি চা পাতা আটক করে। আটককৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ৫,০৯,০৫০/- (পাঁচ লাখ নয় হাজার পঞ্চাশ টাকা) বলে জানায় বিজিবি।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Top