(বনেক)এর সভাপতি খয়ইরুল আলম রফিকের ৪১তম জন্মদিন
আলোকিত বার্তা:বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ(বনেক)এর সভাপতি ও ২৪ঘণ্টানিউজের সম্পাদক খয়ইরুল আলম রফিকের ৪১তম জন্মদিন আজ(১ই ফেব্রুয়ারী শনিবার)। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাক্ষিরা শুভেচ্ছা জানিয়েছে। এর সাথে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বনেক পরিবার। বনেক তাদের ফেসবুক পেইজে খায়রুল আলম রফিককে এক শুভেচ্ছা বার্তা প্রদান করে।
সেখানে লেখা হয়, “প্রিয় সভাপতি, আজকের এই জন্মদিন আপনার দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই বিশেষ দিনে আপনার জন্য রইল অনেক ভালোবাসা, খুশি এবং আনন্দ। আমাদের পাশে থাকার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ।”বিশিষ্ট সাংবাদিক এবং সম্পাদক খায়রুল আলম রফিক নেত্রকোনা জেলার, কেন্দুয়া থানার অর্ন্তগত মোজাফরপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মোঃ সেলিম উদ্দিন।