নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চি... ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্... ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর ঢাকা জেলা সমবায় কর্মকর্তা আল-আমিনের বদলি ফিরাতে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি ‎ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহ... বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক:নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা।এর মধ্যে কাল শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।সেই সঙ্গে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার(২১ অক্টোবর)আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন...
Top