ঘুড়ির সুতায় জড়িয়ে একটি রেন্ট্রি গাছের ডালে ঝুলছিল নিশাচর শিকারি পাখি পেঁচা - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

ঘুড়ির সুতায় জড়িয়ে একটি রেন্ট্রি গাছের ডালে ঝুলছিল নিশাচর শিকারি পাখি পেঁচা


মনির হোসেন:ঘুড়ির সুতায় জড়িয়ে একটি রেন্ট্রি গাছের ডালে ঝুলছিল নিশাচর শিকারি পাখি পেঁচা।বিপাকে পড়ার পেঁচার এ দৃশ্য দেখে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চলায়।তবে তারা ব্যর্থ হলে পেঁচাটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকার।টিঅ্যান্ডটি মোড়ের ফার্নিচার ব্যবসায়ী কাজী রুস্তুম আলী জানান, বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে ঝিলাম ভুঁইয়ার বাড়ির রেন্ট্রি গাছে ঘুড়ির সুতায় জড়ানো একটি পেঁচা ঝুলছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পেঁচাটি উদ্ধার করে আমার দোকানে রেখে যায়। পেঁচাটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। বর্তমানে আমার হেফাজতে।

গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্য হাফিজুল ইসলাম জানান, স্থানীয়রা পেঁচাটি উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পেঁচাটি উদ্ধার করে এক ব্যবসায়ীর হেফাজতে রাখা হয়। তিনি আরও জানান, পেঁচাটি দীর্ঘক্ষণ গাছের ডালে ঝুলে থাকায় দুর্বল হয়ে পড়ে।উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ লিখে দেওয়া হয়েছে।

Top