বাংলাদেশ থেকে আবারও নার্স নেবে কুয়েত - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

বাংলাদেশ থেকে আবারও নার্স নেবে কুয়েত


মোহাম্মাদ রফিকুল ইসলাম :বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে আরও দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে কুয়েত সরকার। দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হতে যাচ্ছে ওইসব চিকিৎসাকেন্দ্রে এসব নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। সোমবার কুয়েত টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি সূত্রমতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্রটি জানায়, দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়া পরিকল্পনাটির লক্ষ্য। নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনায় থাকা দেশগুলো হলো-ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন।

এছাড়া নিজেদের দেশ থেকে বা স্থানীয় পর্যায়েও নার্স নেওয়া হবে বলে ওই সূত্রটি জানায়। মূলত কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।সবশেষ পরিসংখ্যান অনুসারে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী।এর আগে কয়েক দফায় বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে নার্স নিয়োগ দেওয়া হয়।

Top