প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরলেন তামিম


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মান-অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। দেড় মাস পর জাতীয় দলে ফিরবেন তিনি।তার মানে অক্টোর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান-শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে তার সার্ভিস পাবে বাংলাদেশ দল।গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সাংবাদ সম্মেলন করে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় তামিম ইকবালের।অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ড্যাশিং এই ওপেনার।দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন তামিম। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তিনি।

Top