সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনের জন্য ৩৯৫৪ কোটি টাকা বরাদ্দ চায় ইসি - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনের জন্য ৩৯৫৪ কোটি টাকা বরাদ্দ চায় ইসি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :আগামী এক বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব নির্বাচনের জন্য তিন হাজার ৯৫৪ কোটি টাকা বরাদ্দ চায় নির্বাচন কমিশন (ইসি)।অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইসির পক্ষ থেকে এই অঙ্কের অর্থ চাওয়া হয়েছে।তবে ইসির বাজেট প্রস্তাবটি আরও কাটছাঁট করতে বলা হয়েছে।ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী এক বছরে সংসদ নির্বাচন, সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন রয়েছে। এসব নির্বাচনের জন্য আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের ক্ষেত্রে ৩ হাজার ৯৫৪ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

ত্রিপক্ষীয় ওই বৈঠকে প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। একইসঙ্গে খাতভিত্তিক সুনির্দিষ্ট আকারে প্রস্তাবের জন্য বলেছে অর্থ মন্ত্রণালয়।ইসির অতিরিক্ত সচিব বলেন, এই বাজেট প্রস্তাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। এ জন্যই বাজেট প্রস্তাবের আকার বড় হয়েছে। যেহেতু তারা বিষয়টি আরও পরীক্ষা করার জন্য বলেছে, সেজন্য কমিশন বৈঠকে আলোচনার পর এটি ফের অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়া আকার ছোট করা যায় কি না, সেটিও দেখা হবে।

Top