ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা


মোহাম্মাদ রফিকুল ইসলাম : ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি এতে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেবার ছুটিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ভারতত সিরিজের দলে ফিরেছেন ইয়াসির আলী। সিরিজের শেষ ওয়ানডেতে খেলা এবাদত হোসেনও টিকে আছেন। তাদের জায়গায় বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এই সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। এই সফরে দুটি টেস্টও খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান, নুরুল হক , নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান

Top