অতিরিক্ত লঞ্চ,বাসে ভাড়া নেয়ার খবর পেলে ব্যবস্থা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

অতিরিক্ত লঞ্চ,বাসে ভাড়া নেয়ার খবর পেলে ব্যবস্থা


আলোকিত বার্তা:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন,ঈদ উল ফিতর উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। দেশের শহরগুলোতে ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হবে বিশেষ চেকপোস্ট।রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঈদের সময় নিরাপত্তা বিষয়ক’ এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে।ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।তিনি বলেন,শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগেই দিয়ে দিতে হবে। যাতে এ নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেয়া হবে না।মন্ত্রী আরো বলেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে ব্যবস্থা নেয়া হবে। ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।

Top