মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক :মক্কা প্যাক্ট নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ চুক্তি বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সম্পূরক প্রশ্নে বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট মক্কা প্যাক্ট স্বাক্ষর করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে, জানতে চান তিনি।জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্যাক্ট তিন দেশের মধ্যে হয়েছে। আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদানের বিষয়টি এখনো আসেনি। কারণ, এটি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদের অভিপ্রায়ের ওপর।তিনি বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করেন, তবে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।এর আগে চুক্তিটির ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় এখনো আসেনি উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব। তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, তবে এটি বিশ্বমুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা প্যাক্ট মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়। তাই এটি নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।

Top