প্রধানমন্ত্রী ৪২টি সেক্টরে নতুন মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

প্রধানমন্ত্রী ৪২টি সেক্টরে নতুন মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪২টি শিল্পখাতে নতুন করে বেতন নির্ধারণের নির্দেশ দিয়েছেন বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।আজ বুধবার মে দিবস উপলক্ষে সচিবালয় গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে কর্মসূচিটি পালিত হচ্ছে।মন্নুজান সুফিয়ান বলেন,গার্মেন্টস সেক্টর শেখ হাসিনার অনুরোধে এক হাজার টাকা বেতন বাড়িয়েছে। আমাদের আরও ৪২টি সেক্টর রয়েছে। সেসব সেক্টরেও নতুন করে মজুরি নির্ধারণের জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। হাসিনা সরকার শ্রমিকবান্ধব সরকার।তিনি বলেন, ‘আমরা প্রতিজ্ঞা করতে চাই দেশকে মাদকমুক্ত করবো। আমরা শ্রম দেব। উৎপাদন বাড়াবো। আমাদের উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করবো।’

তিনি আরো বলেন, মে দিবসে আমাদের দেখতে হবে কেউ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে কি না, শিল্প কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে কি না, শ্রমিকদের ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে কি না। আমরা যদি এ সব বিষয়গুলো দেখে আদায় করে নিতে পারি তাহলে মে দিবসের মর্যাদা সমুন্নত থাকবে।সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় আমরা নিরাপদ কর্মসংস্থানের জন্য আন্দোলন করেছি। যেখানে কাজ করি সেখানে নিরাপদ পরিবেশ আছে কিনা তার জন্য আন্দোলন হতো। এই আন্দোলন শুরু হয় ১৮৮৬ সালের এই দিনে। সেদিন আমেরিকার শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কর্মসময়ের দাবিতে আন্দোলন হয়েছিলো। সেই সুফল আজ পৃথিবীর সব শ্রমজীবী মানুষ পাচ্ছে।সভায় উপস্থিত সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে। শ্রমিকদের কর্মঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম নিশ্চিত করা হয়েছে।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরোও বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান প্রমুখ।এর আগে শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি স্লোগানে শ্রম মন্ত্রণালয়ে থেকে র‌্যালি বের হয়ে রাজধানীর পল্টন মোড় ঘুরে সচিবালয়ের গেটে এসে শেষ হয়।

এর আগে বুধবার সকাল ৭টায় দৈনিক বাংলায় অবস্থিত শ্রমভবনের সামনে থেকে এক র‍্যালি বের হয়। র‍্যালিটি সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, শ্রমিক নেতা হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

Top