চরকাউয়ায় প্রতিপক্ষকে ফাসাতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ । - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

চরকাউয়ায় প্রতিপক্ষকে ফাসাতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ ।


স্টাফ রিপোটার্স:বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার মসজিদ বাড়ি সংলগ্ন জোমাদ্দার বাড়ির পুকুরে জমিজমাবিরোধকে কেন্দ্র করে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে । গতকাল রোজ রবিবার দিবাগত রাতে উক্ত ঘটনার সৃষ্টি করেছেবলে অভিযোগ করেছেন ফারুক সিকদার।তিনি বলেন,একই বাড়ির সুরুজ জোমাদ্দারের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমাকে কেন্দ্রকরে বিরোধ এবং মামলা মোকাদ্দমা চলিয়া আসিতেছে ।

এরইধারাবাহিকতায় গত ১৮/০৩/২০১৯ ইং তারিখ সুরুজ জোমাদ্দারগংবাদী হয়ে মোঃ ইরান সিকদার, ফারুক সিকদার, রানা সিকদার, রাব্বি সিকদার, এনাম সিকদার ও রেবিনা ইয়াসমিনকে বিবাদীকরে বরিশাল চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি সি আর ২৪ নং মামলা দায়ের করেন । উক্ত মামলার স্থানীয়ভাবে সমাধানকরতে শালিস বৈঠকে বসার সিন্ধান্ত হয় । উক্ত বৈঠক বাংচাল করতে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে দাবি করেছেন মামলার
বিবাদীগন ।

Top