আপেল ফ্রিজে রাখবেন যে কারণে - Alokitobarta
আজ : রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত,খেলাপি ঋণের বেপরোয়া ঊর্ধ্বগতি তফসিল ঘোষণার প্রথম দিনই অঘটন ,দিনদুপুরে ওসমান হাদিকে গুলি পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান নির্বাচন বানচাল করার লক্ষ্যে,গ্রেফতার ১৪ জন পাঁচদিনের রিমান্ডে প্রার্থীর অযোগ্যতা ও নির্বাচনী ব্যয় নিয়ে নানা নির্দেশনা ইসির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দা... ওসমান হাদির ওপর হামলায় জামায়াত আমীরের গভীর উদ্বেগ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন জামায়াত আমির

আপেল ফ্রিজে রাখবেন যে কারণে


আলোকিত বাতা:প্রবাদ আছে,‘অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে’। অর্থাৎ প্রতিদিন একটি করে আপেল খেলে আপনার আর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়বে না। এ কারণে হয়তো আপনি ডাইনিং টেবিলে একটি ঝুড়িতে আপেল রাখেন, কারণ চোখের সামনে থাকায় খেতে মনে থাকবে।

কিন্তু আপেল কক্ষ তাপমাত্রায় না রেখে ফ্রিজে রাখার সুবিধা বেশি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষ তাপমাত্রায় আপেল প্রায় এক সপ্তাহ ভালো থাকে। কিন্তু ফ্রিজে রাখলে এক থেকে দুই মাস পর্যন্ত তাজা থাকে আপেল। কক্ষ তাপমাত্রায় আপেল দ্রুত পচনশীল হওয়ায়, তা অপচয় হয়।

ফ্রিজের যে অংশে আপেল রাখবেন
আপেল দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজার (ডিপ ফ্রিজ) অংশে না রেখে ফ্রিজের সাধারণ অংশে রাখুন। ফুড অ্যান্ড ওয়াইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিজে আপেল স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ ৩১ থেকে ৩৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রাখতে পারেন। আর ফ্রিজে আপেল রাখার সেরা জায়গা হচ্ছে, ভেজিটেবল ড্রয়ার।

তবে ভেজিটেবল ড্রয়ারে আপেল সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। অন্য কোনো সবজি বা ফলের সঙ্গে আপেল একসঙ্গে রাখা উচিৎ হবে না। আপেল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়। আপেলকে অন্য ফল ও সবজির সঙ্গে রাখলে এই গ্যাসের কারণে সেগুলো দ্রুত পেঁকে বা পচে যেতে পারে।
বেশিদিন ভালো থাকে যে ধরনের আপেল
কেনা সব আপেল যদি কয়েক সপ্তাহে খাওয়ার পরিকল্পনা আপনার না থাকে, তাহলে কেনার সময়ই গুরুত্ব দিন বেশিদিন ভালো থাকবে এমন আপেল নির্বাচনে। ফুড অ্যান্ড ওয়াইনের প্রতিবেদনে বলা হয়েছে, ছোট আপেল ও মোটা খোসার আপেল বেশিদিন ভালো থাকে। এছাড়া টক আপেল মিষ্টি আপেলের তুলনায় বেশিদিন মজুদ করা যায়।

এছাড়াও অন্য যেসব ফল ফ্রিজে রাখা উচিত সেগুলো হলো-
সব ধরণের বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি
সব ধরণের বাদাম
আঙ্গুর
চেরি
কিছু ফল আবার ফ্রিজে নয়, বরং কক্ষ তাপমাত্রায় রাখা উচিত, যেমন-
কমলা ও লেবু জাতীয় ফল
আনারস
ডালিম
কিউই
পেঁপে
কলা
আম

Top