বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা ? বাংলাদেশে বাড়ার দিনই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা ? বাংলাদেশে বাড়ার দিনই


বিশেষ প্রতিনিধি:বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম।সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ঠিক এই দিনই বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বাজারে দামের ওপর চাপ তৈরি হয়েছে। সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে।

বিশ্ববাজারে কতটা কমলো তেলের দাম
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে।

অন্যদিকে,যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবর সরবরাহের দাম কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৬ ডলারে।এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। আর বর্তমান বাজারমূল্য অনুসারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ১২৩ টাকা।এই হিসাবে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা। অর্থাৎ প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৯ টাকা।

অন্যদিকে,ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলার প্রায় ১২ হাজার ১১০ টাকা। সে হিসাবে প্রতি লিটারের দাম প্রায় ৭৬ টাকা।

উল্লেখ্য যে, এগুলো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আনুমানিক লিটারপ্রতি দাম। বাংলাদেশের পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম এভাবে সরাসরি নির্ধারিত হয় না। পরিশোধন, পরিবহন, কর, শুল্ক ও অন্যান্য খরচ যোগ হওয়ার পর খুচরা বাজারের দাম নির্ধারিত হয়।জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে বলেছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।গত ১০ দিনে গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।তবে সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে নতুন করে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শিগগির এ বিষয়ে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে।তেলের বাজারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা তাই সতর্ক অবস্থানে রয়েছেন।স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিনের মতে, তেলের দাম নির্ভর করবে রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর।তিনি বলেন, পরিস্থিতির অবনতি হলে অথবা জাহাজ চলাচলে আবারও সমস্যা তৈরি হলে তেলের সরবরাহ কমতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

Top