বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি

বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু


নিজস্ব প্রতিবেদক:কথা রাখলেন বরিশালের নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। মহানগরীর মধ্যে দিয়ে চলে যাওয়া বরিশাল-ঢাকা মহাসড়কের নবগ্রাম রোডের চৌমাথা লেকের পাড়ে অবৈধভাবে গড়ে তোলা দ্বিতল ভবনটি ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। সাবেক নগর পরিষদের এ অবৈধ দ্বিতল ভবনটি ছাড়াও পাশেই গড়ে তোলা কথিত শিশু পার্কটি এলাকাবাসীর জন্য মরন ফাঁদ হয়ে উঠেছিল।গত মাসেই সাবেক সিটি মেয়রের মায়ের নামে গড়ে তোলা ‘শাহানারা বেগম পাকর্’টি অপসারনের পরে বুধবার রাত থেকে ঝুকিপূর্ণ দ্বিতল ভবনটিও ভাঙার কাজ শুরু করেছে নগর প্রশাসন। ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাবেক নগর প্রশাসন সম্পূর্ণ বেআইভাবে জনগনের করের প্রায় সাড়ে ১৬ কোটি টাকা অপচয় করে দেশের ৮ নম্বর জাতীয় মহাসড়কটির ওপর কথিত ঐ শিশু পার্ক সহ পাশেই অবৈধ দ্বিতল ভবনটি গড়ে তোলে।

এমনকি পার্ক ও দ্বিতল ভবনটির মাঝে সিটিকরপেরশেনের শতাব্দী প্রাচীন একটি সংযোগ সড়ক ও বন্ধ করে দেয় তৎকালীন নগর প্রশাসন। ফলে নগরীর আদি রাজকুমার ঘোষ রোডটির পশ্চিম পাশে বসবাসরত কয়েক হাজার মানুষের চলাচলের পথ রুদ্ধ করে তৎকালীন নগর প্রশাসন। অথচ নগরবাসীর চলাচলের পথ সুগম করা সহ সড়কের যথাযথ রক্ষণাবেক্ষনই একটি জনবান্ধব নগর প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।জুলাই বিপ্লবের পরে ’২৪-এর ৫ আগষ্ট বিকেলেই উৎফুল্ল ছাত্র-জনতা স্বতস্ফুর্তভাবে এ অবৈধ পার্কটি ভেঙে ফেলে। পরবর্তিতে অবৈধ দ্বিতল ভবনটির একটি অংশও ভেঙে ফেলে ছাত্র-জনতা। ফলে ভবনটি অনেকটাই ঝুকিপূর্ণ অবস্থায় ছিল।

এলাকাবাসীর তরফ থেকে বিষয়টি নিয়ে সিটি প্রশাসকের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ অবৈধ ভবন সহ বিধ্বস্ত পার্ক অপসারন করে দখলকৃত জমি সড়ক ও জনপথ অধিদপ্তরকে ফিরিয়ে দেয়ার অঙ্গিকার করেছিলেন। সে আলোকে গত মাসেই অবৈধ পার্কটির সব স্থাপনা অপসারন করে জমি অবমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ছিল অবৈধ ভবনটি। সেটির ভাঙার কাজও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ভবনটির সব অবৈধ অবকাঠামো অপসারনের লক্ষ্যে নগর ভবন কাজ করছে বলে দায়িত্বশীল সূত্রে বলা জানিয়েছে ।অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর ইতোমধ্যে অবৈধ পার্কটির স্থান সহ গড়িয়ার পাড় থেকে দপদপিয়া সেতুর টোল প্লাজা পর্যন্ত জাতীয় মহাসড়কটির ১১ কিলোমিটার অংশ প্রশস্তকরণ সহ কার্পেটিং কাজের জন্য দরপত্র আহবান করছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

Top