মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমীর ড. এস.এম মাহফুজুর রহমান, বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য এম. সাইফুর রহমান ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন প্রমুখ।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে মেহেন্দিগঞ্জ উপজেলার রুকন (সদস্য)রা অংশগ্রহণ করেন। এতে রুকনদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, সংগঠনের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং ব্যক্তি ও সমাজজীবনে আদর্শিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের সদস্যদের নিয়মিত জ্ঞানচর্চা, নৈতিক চরিত্র গঠন এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Top