নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে
মোহাম্মাদ মুরাদ হোসেন :নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে।মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অবশ্য ইসি এতদিন বলেছিল, তারা অক্টোবর থেকেই এই নির্বাচন শুরু করতে চায়। এক মাস পেছানোর কারণ হিসাবে ইসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের বিষয়টি উল্লেখ করেছে।আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, আমি তো বলছি যে নির্বাচনের উপযুক্ত সময় হলো নভেম্বর, ডিসেম্বর,জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ।এটা হলো উপযুক্ত সময়।
ইসি বলেছিল, অক্টোবরের শুরুতে ভোট এবং আগস্টের শেষার্ধে তফসিল ঘোষণা হতে পারে, এখন নভেম্বর কেন জানতে চাইলে ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা এতদিন অক্টোবর ধরে কাজ করেছি। এখন আবার এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি।
ইউনিয়ন পরিষদ দিয়ে নির্বাচন শুরু হবে জানিয়ে ইসি আব্দুর রহমানেল বলেন, ইউনিয়ন থেকেই শুরু হবে। এর সঙ্গে পৌরসভা হতেও পারে। তবে এগুলা কোনো সিদ্ধান্ত হয়নি।
১ অক্টোবর ধরে ইসি প্রস্তুতি নিচ্ছে, এখন এটি এক মাস পেছাচ্ছে কেন-জানতে চাইলে আব্দুর রহমানেল বলেন, ‘এটা তো আমরা রমজানের ঈদের (মার্চ) পর থেকে বলছি যে হয়ে যাবে। হয়নি তো।’ তিনি বলেন, ‘নভেম্বর নিয়ে নিজেরাও আলোচনা করছি এবং সবসময় বলছি, এটা আমাদের সহায়ক টাইম।’ এই কমিশনার জানান, আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো স্থানীয় নির্বাচনের আচরণবিধি এসে পড়েছে। তবে বিধিমালাটি এখনো পাঠানো হয়নি।