নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি,নতুন পর্ষদ গঠিত হবে,তাদের জন্য শুভকামনা - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি,নতুন পর্ষদ গঠিত হবে,তাদের জন্য শুভকামনা


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:দুর্নীতি দমন কমিশনের(দুদক)চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।এছাড়া সংস্থাটির দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল(অব.)হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন।মঙ্গলবার দুপুর আড়াইটার পর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়।এ সময় তার হাতে একটি কাগজ ছিল।একই সময়ে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যান।অল্প কিছুক্ষণ পর বেলা পৌনে তিনটার দিকে তারা বেরিয়ে আসেন।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোমেন বলেন,আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই।আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া দায়িত্ব সম্পন্ন করেছি।

এ সময়ে কী করতে পেরেছি তার বিচার করার মালিক আপনারা।এখন নতুন নির্বাচিত সরকার এসেছে।সেই সরকারের একটি প্রত্যাশা আছে, ম্যানিফেস্টো আছে।সরকার তাদের প্রত্যাশা পূরণে নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন স্থাপন করবেন।এতে দুদকের যেমন ভালো হবে,রাষ্ট্রেরও উপকার হবে।আর মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন,আমি পদত্যাগ করেছি,ব্যক্তিগত কারণ দেখিয়েছি।কোনো চাপের মুখে নয়,নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি।নতুন পর্ষদ গঠিত হবে,তাদের জন্য শুভকামনা।

২০২৪ সালের ১০ ডিসেম্বর চেয়ারম্যান হিসাবে যোগ দিয়েছিলেন আবদুল মোমেন।আর কমিশনার পদে ১১ ডিসেম্বর মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ১৫ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল(অব.)হাফিজ আহ্সান ফরিদ যোগ দেন।

Top