আলিম পরীক্ষা শুরু হবে ২৬ জুন - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

আলিম পরীক্ষা শুরু হবে ২৬ জুন


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষা শুরু হবে ২৬ জুন। এ পরীক্ষা শেষ হবে ১২ আগস্ট।মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।প্রকাশিত সূচিতে দেখা গেছে, কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে শেষ দিনে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ ছাড়া ১৩ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে।

২৪ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষাবোর্ডে পাঠাতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা-অধ্যক্ষের কাছ থেকে জেনে নেবে।

Top