আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা


মোহাম্মাদ রফিকুল ইসলাম:আবারও স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা। রোববার (২৫ আগস্ট) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।পিএসসি জানায়, ৪৪তম বিসিএসের পরীক্ষা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়।এদিকে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি বলা হয়েছিল, ১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন ১২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ৭৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি শুরু হতে না হতেই স্থগিত করা হলো।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

Top