১৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৭৬৮ কোটি টাকা ব্যাংকের পাওনা - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম... রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম

১৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৭৬৮ কোটি টাকা ব্যাংকের পাওনা


মো.মনির হোসেন: সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে দেশের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা রয়েছে এক হাজার ৬০ কোটি টাকা। এর মধ্যে ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছেই পাওনা প্রায় ৭৬৮ কোটি টাকা।সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য (নোয়াখাল-২) মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী সংসদকে জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েটে ৭ দশমিক ৪২ কোটি টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৩ দশমিক ৫৩ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪৪ দশমিক ৭৮ কোটি টাকা, ৮০ দশমিক ১৮ কোটি টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৫ দশমিক ৭২ কোটি টাকা, কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ১৩৫ দশমিক ৭২ কোটি টাকা, ডুয়েটে দশমিক ৭৮ কোটি টাকা, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তিতে ৩৮ দশমিক ৩৭ কোটি টাকা, গাজীপুরের শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২১ দশমিক ৯৩ কোটি টাকা, শেরে বাংলা কৃষিতে ৫৯ দশমিক ৬৭ কোটি টাকা, পটুয়াখালী কৃষিতে ৪১ দশমিক ২২ কোটি টাকা, কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৯ দশমিক ২২ কোটি টাকা ও ৭৪ দশমিক ৩৯ কোটি টাকা, মাওলানা ভাসানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে যথাক্রমে ৭১ ধশমিক ৮১ দশমিক ২০ দশমিক শূন্য ১ কোটি টাকা ও ২ দশমিক ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ ছাড়া, অন্যান্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯২ দশমিক ৪১ কোটি পাওনা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।অর্থমন্ত্রী আরো জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে দেশের বাণিজিক ব্যাংকগুলোর মোট পাওনা রয়েছে ৫১ হাজার ৩৯১ কোটি ৮৯ লাখ টাকা।

Top