চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল


মোহাম্মাদ মুরাদ হোসেন:প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধিদল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দুপুরে ২টা ৫৫ মিনিটে দেশত্যাগ করবেন প্রতিনিধিদলের সদস্যরা।স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন তারা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। সফর শেষে ৫ জুন দেশের ফিরবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, চীন সফরের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।সফর সামনে রেখে ২১ মে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা। ২২ মে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন। এ সময় সফর বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেন তারা।

Top