কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন


মো.ইমন হাওলাদার:কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে মূল ধারায় ভর্তির সুযোগ পাচ্ছে। তাদের ভর্তির সুযোগ দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।বিগত ৭-৮ বছর ধরে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের এ ধরনে সুযোগ ছিল না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেই সুযোগ সৃষ্টি হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালার ২.৩.৬ ধারায় বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত একাদশে কোনোবারই কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পাশ করা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা কলেজে ভর্তি হতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয় এবার কারিগরি শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ বলেন,কারিগরিতে এসএসসি ও দাখিল ভোকেশনাল যারা পড়ছে, তারা তো সাধারণ শিক্ষার সব কিছুই পড়ছে। তাই তাদের সাধারণ ধারায় পড়ার সুযোগ পাওয়া উচিত। এজন্য এটি নীতিমালায় যোগ করা হয়েছে।

Top