সাকিব তামিম তাসকিন মোস্তাফিজকে ছাড়াই টেস্টে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

সাকিব তামিম তাসকিন মোস্তাফিজকে ছাড়াই টেস্টে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো তারকাদের ছাড়াই ইতিহাস গড়ল বাংলাদেশ।নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে শনিবার শেষ হওয়া টেস্টে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এটা প্রথম টেস্ট জয়। এর আগে ২০২০ সালে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারায় মুমিনুল হক সৌরভের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। চলমান টেস্ট সিরিজে চোটের কারণে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে প্রার্থী হয়েছেন। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপ দলে ছিলেন না। জানুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন তার পরে অনুষ্ঠিত হবে বিপিএল। বিপিএলের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেটে ফিরবেন তামিম।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে নেই দেশের তারকা দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। জাতীয় দলের প্রথম সারির এই তারকাদের ছাড়াই নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে সিলেট টেস্টে পরাস্ত করে বাংলাদেশ।গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ।জবাবে কেন উইলিয়ামসনের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি আর মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদি হাসান মিরাজের (৫০*) জোড়া ফিফটিতে ভর করে ৩৩৮ রান করে বাংলাদেশ।জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৩২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ড্যারেল মিচেল। ১৫০ রানে জয় পায় বাংলাদেশ।

Top