ডেঙ্গু মোকাবেলায় ৩ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

ডেঙ্গু মোকাবেলায় ৩ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা


আলোকিত বার্তা:ডেঙ্গু মোকাবেলায় ৩ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিনব্যাপী পরিষ্কার-পরিছন্নতা অভিযান কর্মসূচি চালানো হবে।সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।কর্মসূচির বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট এ তিনদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেয়া হয়েছে বলেও জানান তিনি।এ সময় ডেঙ্গু নিয়ে মেয়র ও মন্ত্রীদের কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, তবে কাজ-কর্মে তারা আন্তরিক।গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো। পরে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন অনেকে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কিছু বক্তব্যেরও প্রচুর সমালোচনা হচ্ছে।এ ছাড়াও ওবায়দুল কাদের বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন অব্যাহত থাকবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঘর-বাড়ি দেয়া হবে। সব ধরনের সহযোগিতা করা হবে।বর্তমান পরিস্থিতিতে সরকারের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ও দলে কোনো সমন্বয়হীনতা নেই। সবাই ঐক্যবদ্ধ আছে বলেই আমরা মোকাবেলা করতে পারছি। যত ভয়াবহ বিস্তারই ঘটুক না কেনো আমরা মোকাবেলা করতে পারব।

তাছাড়াও উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহ করেছে তাদের প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা বিদ্রোহ করেছে ও মদদ দিয়েছে তাদের ‘শো কজ’ এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। যাচাই-বাছাই করে এসব ব্যবস্থা নেয়া হবে। বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

Top