বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক


আলোকিত বার্তা: বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদী বাণিজ্যিক অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ বেশি সুদ পাবে।বুধবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রপ্তানি অর্থায়নের সুদের হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে।

বেঞ্চমার্ক রেট বলতে- লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর), ইউএস ডলারের বেঞ্চমার্ক রেট এসওএফআর, ইউরোর বেঞ্চমার্ক রেট ইউরোবরের মতো দরকে বোঝায়।এর আগে, গত ১৬ আগস্ট সুদহার কমানো হয়েছিল। তখন বেঞ্চমার্ক রেটের সাথে ৩ শতাংশ যুক্ত করে এ হার নির্ধারণ করা হয়। যা আজকে পর্যন্ত ওই রেট বহাল ছিল। এখন এটি দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। জানা গেছে, এখন বেঞ্চমার্ক রেফারেন্স রেট গড় ২ দশমিক ৪০ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী আমদানি-রপ্তানির সময় অর্থায়নে এই রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ যোগ হবে।

Top