এবারের হজের বিষয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

এবারের হজের বিষয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ


আলোকিত বার্তা:এবছর পবিত্র হজ পালনে হজ গমনেচ্ছুদের অন্তর্ভুক্ত করবেন’ বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করেছে মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Top