লিটু-খোকন-লুনা হলেন বি‌সি‌সির প্যানেল মেয়র - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

লিটু-খোকন-লুনা হলেন বি‌সি‌সির প্যানেল মেয়র


আলোকিত বার্তা:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু এক নম্বর প্যানের মেয়র ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস আলোকিত বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,শুধুমাত্র সংরক্ষিত অথাৎ তিন নম্বর প্যানেল মেয়র পদে ভোট হয়েছে।এ পদে পাঁচজন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।যার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন চার এর কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিসিসির সংরক্ষিত আসন দুই এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম।গত বছরের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তারা। এর প্রায় সাত মাস পর বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

Top