শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর


মোহাম্মাদ মুরাদ হোসেন: শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান শওকত আজিজ রাসেল।বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন।জানা গেছে, ২২ জুলাই বিটিএমএ’র সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় বিটিএমএ নেতারা টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ওই সভায় টেক্সটাইল শিল্পের সমস্যা চিহ্নিত করতে বাণিজ্যমন্ত্রীকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। এ কমিটি বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যার ব্যাপারে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং সমস্যা সমাধানে বেশ আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে তিনি তাৎক্ষণিকভাবে বিরাজমান সমস্যাগুলোর সমাধানের প্রস্তাব প্রণয়নের জন্য সরকারের উচ্চপর্যায়ের এই আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছেন। এ কমিটি টেক্সটাইল সেক্টরের সমস্যাগুলোর বাস্তব ও যৌক্তিক সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বিটিএমএ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বিটিএমএ সভাপতি টেক্সটাইল সেক্টরের মূল সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো উপস্থাপন করেন। সমস্যা সমাধানের ব্যাপারে কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিদলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী সভায় যোগ দেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন। প্রধানমন্ত্রী সমস্যাগুলো সমাধানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে মতামত ব্যক্ত করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশনা দেন।বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পরিচালক বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মোশারফ হোসেন, প্রকৌশলী রাজীব হায়দার প্রমুখ।

Top