এলএনজি ও এলপিজি নিয়ে এসেছে আরও ৩ জাহাজ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

এলএনজি ও এলপিজি নিয়ে এসেছে আরও ৩ জাহাজ


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আরও তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। শুক্রবার ও শনিবার জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। আরও দুটি জাহাজ পথে রয়েছে। ওই দুটি জাহাজেও এলএনজি ও এলপিজি রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী এই চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি আনা হচ্ছে।এদিকে শুক্রবার মধ্যরাত থেকে অকটেন ও ফার্নেস অয়েলবাহী দুই জাহাজের খালাস প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার রাতের মধ্যে জাহাজ দুটির খালাস কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, শনিবার মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ‘কংটং’ জাহাজ পৌঁছায়। এর আগে শুক্রবার একই টার্মিনালে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে পৌঁছায় ‘ইএমইআই’ নামক একটি জাহাজ। একই দিন মালয়েশিয়া থেকে ২ হাজার ৪৭০ টন এলপিজি নিয়ে ‘মর্নিং জেলি’ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ জাহাজ সোমবার ও অস্ট্রেলিয়া থেকে ‘ম্যারান গ্যাস হাইড্রো’ জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। সবমিলিয়ে চলতি মাসে ৯টি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বলেন, শুক্রবার থেকে বুধবার পর্যন্ত জ্বালানিবাহী ৫টি জাহাজ আসছে। এর মধ্যে তিনটি চলে এসেছে। বাকি দুটি পথে রয়েছে।এদিকে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামক একটি ট্যাংকার বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে ভিড়েছে ২৫ হাজার ৮৬৪ হাজার টন ফার্নেস অয়েলবাহী ‘এমটি ইস্টার্ন কুইনস’ নামে একটি জাহাজ। শুক্রবার মধ্যরাত থেকে এই দুটি জাহাজের খালাস শুরু হয়েছে। শনিবার রাতের মধ্যে খালাস শেষ হওয়ার কথা রয়েছে। বিপিসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

Top