দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা,প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব প্রান্তের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেনআলোকিত বার্তার প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া।তিনি বলেন, ‘আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিমবিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু সমাজের সব ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।

বলেন,এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ দেড় দশক ধরে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতাকর্মী। আমরা যেন কখনো ভুলে না যাই শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি।

বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর অপার খুশি ও আনন্দের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের সুযোগ পান। ঈদের এই দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দের ভাগাভাগি করে নেন, যা ইসলামি ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

বলেন,যাদের সর্বস্ব ত্যাগে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আমাদের আহত সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া এবং পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এই আনন্দের দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই প্রবাসী ভাই-বোনদের প্রতি; ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত থেকে যারা দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।আরো বলেন,একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

তিনি আরো বলেন, ‘এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন।

Top