সংসদে সমাধান না হলে রাজপথে যেতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

সংসদে সমাধান না হলে রাজপথে যেতে হবে


মোহাম্মাদ মুরাদ হোসেন:জুলাই জাতীয় সনদ(সংবিধান সংস্কার)বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা.শফিকুর রহমান।রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পরে বেরিয়ে যাওয়ার সময় তিনি সংসদের বাইরে সাংবাদিকদের বলেন, পরিষদের বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে যেতে হবে।রোববার বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়ান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রশ্নোত্তরপর্ব শেষ হলে বিরোধীদলীয় নেতাকে সুযোগ দেওয়া হবে। প্রশ্নোত্তরপর্ব শেষে শফিকুর রহমানকে মাইক দেন স্পিকার। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনি প্রক্রিয়ায় আসেনি। এটি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এসেছে। এটি জারি করা হয়েছে ২০২৫ সালের ১৩ নভেম্বর।সংসদে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ পুরোটা পড়ে শোনান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এই আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা রয়েছে। তিনি আরও বলেন, কিন্তু এর মধ্যে এই অধিবেশন ডাকা হয়নি। আমার উদ্বেগের বিষয়টি এখানে।

জুলাই সনদ আদেশের বিভিন্ন ধারা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আদেশে বলা রয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। কিন্তু এটি গঠন হয়নি। বিরোধীদলীয় নেতা বলেন, যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হবে, সেই একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এবারের সংসদ-সদস্যরা দুটি আলাদা ভোটের মাধ্যমে দুটি ‘ক্যাপাসিটিতে’ নির্বাচিত হয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাই আদেশ অনুযায়ী বিরোধী দলের ৭৭ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। এ আদেশ অনুসারে তারা একই সঙ্গে সংসদ-সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পেতে চান।

রোববার সংসদ অধিশেনের মুলতুবি শেষে সংসদ গেটে বিরোধীদলীয় নেতা সাংবাদিকদের বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদেই আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন তিনি।শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ দেব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চাই না। কারণ, যেহেতু বিষয়টি উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে।স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনার কথা বলেছেন-এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটি কার্য-উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি, এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক।

সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে। জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারা তো গণভোট চাননি, এটা বলেননি। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে।আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই।

Top