খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের


প্রতিবেদক,আলোকিত বার্তা:বাংলাদেশ আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।

Top