ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ


মোহাম্মাদ মুরাদ হোসেন:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।যা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।সেই সঙ্গে এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে।বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বিজ্ঞপ্তিতে বলা হয়,ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। তবে শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।

এ ক্ষেত্রে আগামী ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পরদিন ৪ মার্চ আগামী ১৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ আগামী ১৯ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হবে।অন্যদিকে, আগামী ১৩ মার্চ থেকে ঈদুল ফিতরের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ওইদিন আগামী ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি করা হবে। পরদিন ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের ফিরতি টিকিট। একইভাবে ১৫ মার্চ আগামী ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ আগামী ২৯ মার্চের ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

Top