নয় সচিবের চুক্তি বাতিল - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা,প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ

নয় সচিবের চুক্তি বাতিল


প্রতিবেদক,আলোকিত বার্তা:বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।সোমবার রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন– স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী,জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) মোখলেসুর রহমান,পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম।

Top