ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির


মোহাম্মাদ মুরাদ হোসেন:ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বেলা ১১টায় বসবে। ওইদিন সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত আসনের মধ্যে বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী জয়ী হয় ৬৮ আসনে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, খেলাফত মজলিস ১, গণঅধিকার পরিষদ ১, গণসংহতি আন্দোলন ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি করে আসনে বিজয়ী হয়। এছাড়া স্বতন্ত্র হিসাবে ৭ জন জয়ী হন। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটো আসনে নির্বাচিত হন। তাবে বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নেন তিনি।

Top