সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক - Alokitobarta
আজ : শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক। এছাড়া নির্বাচনে অংশ নেবেন প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ।সংবাদ বিজ্ঞপ্তিতে, যা ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষর করেছেন, এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আরও জানান, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। মোট প্রার্থী সংখ্যা ১,৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন।তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক, পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনে থাকবেন।নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে। এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

Top