পারফরমেন্সে কোনো উন্নতি না ঘটলেও ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে - Alokitobarta
আজ : বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড

পারফরমেন্সে কোনো উন্নতি না ঘটলেও ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে


মোহাম্মাদ নাসির উদ্দিন: পারফরমেন্সে তেমন কোনো উন্নতি না ঘটলেও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে। বিসিবি পরিচালক পর্ষদের আজ সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তবে মাসিক বেতন কতটা বেড়েছে, নতুন বছরে কতজন ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে না কমেছে; এসব খোলাসা করেননি ফাহিম।

ফাহিম বলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।ফাহিম যোগ করেন, এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে মানে এ বছর পর্যন্ত বিসিবির বেতন কাঠামো ছিল সাদা বল আর লাল বলে। এখন সেটা আবার পুরোনো কাঠামোয় ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেতন হবে এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে।তবে জানা গেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে অন্য ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু টেস্ট স্পেশালিস্টদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ ও লাভবান করার সিদ্ধান্ত হয়েছে।অর্থাৎ কেউ শুধুমাত্র এক ফরম্যাটের টেস্ট খেলেও এ ক্যাটাগরিতে বেতন পেতে পারেন।

Top