প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল বাংলাদেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল বাংলাদেশ


আলোকিত বার্তা:প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানে হারিয়ে ধবলধোলাই করল তারা।সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ।৮০ রানের এই জয় টি-টোয়েন্টিতে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।এর আগের রেকর্ডটি আয়ারল্যান্ডের বিপক্ষে। গত বছরের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারায় বাংলাদেশ।এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।আগের রেকর্ডটির ব্যবধান ছিল ২৭ রান।ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় টি-টোয়েন্টি সিরিজে।প্রথম ম্যাচে ৭ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ২৭ রানের জয় পায় তারা। শেষটি জয়ে ক্যারিবীয়দের ধবলধোলাই নিশ্চিত করে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগারদের কাছে ধবলধোলাই হওয়ার তিক্ত স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। সেটি আবার নিজেদের মাঠেই।

এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।এছাড়া ভারত,পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল টাইগাররা।

Top