মোবাইলের ফোরজি নেটওয়ার্কে ফেসবুক-মেসেঞ্জার এবং টেলিগ্রাম অ্যাপ সচল - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

মোবাইলের ফোরজি নেটওয়ার্কে ফেসবুক-মেসেঞ্জার এবং টেলিগ্রাম অ্যাপ সচল


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:মোবাইলের ফোরজি নেটওয়ার্কে ফেসবুক-মেসেঞ্জার এবং টেলিগ্রাম অ্যাপ সচল হতে শুরু করেছে। সন্ধ্যা ৭টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার পর থেকে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়।ফেসবুকের রাজধানী ঢাকার অনেক এলাকায় টেলিগ্রাম অ্যাপেও মেসেজ-আদান প্রদানে বিঘ্ন ঘটে।

কোটা সংস্কার আন্দোলনে শুক্রবার নামাজের পর শিক্ষার্থীদের গণমিছিল করার আগে মোবাইলে ফেসবুক ব্যবহার সীমিত করে দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক চালানো যাচ্ছিল।এ প্রসঙ্গে তখন গ্রামীণফোন জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায়, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটে কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে এর আগে ১২ দিন মোবাইল ইন্টারনেট এবং ১০ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল।

Top