"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

“নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে” কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা


স্টাফ রিপোর্টার, ঢাকা:
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পে ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) বড় ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৬৮৬ কোটি টাকা ক্ষতির অভিযোগে চলমান তদন্ত নতুন মোড় নিচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এছাড়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও আর্থিক অসংগতি খতিয়ে দেখতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সরকারের উচ্চপর্যায় থেকেও পৃথক তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই তদন্তের আওতায় আসতে পারেন প্রকল্পটির সাবেক উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ও বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালক (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব ড. অনুপম সাহা।

প্রকল্পে সম্পৃক্ততা ও বদলি:প্রশাসনিক নথিপত্র অনুযায়ী, ড. অনুপম সাহা টানেল নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বদলি করে বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দুদকের তদন্ত ও সম্ভাব্য সম্পৃক্ততার প্রশ্ন:
দুদকের দায়ের করা মামলায় রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা আর্থিক ক্ষতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রকল্পের তৎকালীন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত। নাম প্রকাশ না করার শর্তে দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “মামলার প্রাথমিক এজাহারে চারজনের নাম থাকলেও তদন্তের স্বার্থে এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে নতুন নাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রকল্পের তৎকালীন উপ-প্রকল্প পরিচালক হিসেবে ড. অনুপম সাহার দায়িত্বকালীন সময়ের আর্থিক অনুমোদন ও ব্যয়ের নথিপত্র খতিয়ে দেখা হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পাওয়া গেলে তাকেও জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা হবে।

একাধিক সূত্রের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাব ও আঞ্চলিক পরিচয়ের সুযোগ নিয়ে প্রকল্পের বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ে অনিয়ম হয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

টিআইবির পর্যবেক্ষণ:
বৃহৎ অবকাঠামো প্রকল্পে এ ধরনের আর্থিক অনিয়মের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “মেগা প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মের যে চিত্র সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কেবল শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবে না; প্রকল্প বাস্তবায়ন, অর্থ ছাড় এবং প্রশাসনিক অনুমোদনের সাথে যেসব সরকারি কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় রোধ করা যায়।

অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য:এ বিষয়ে ড. অনুপম সাহার বক্তব্য জানার জন্য তার দাপ্তরিক ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Top